1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

চিরিরবন্দরে শিবির নেতাকে কুপিয়ে জখম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

দিনাজপুরের চিরিরবন্দরে শিবির নেতাকে কুপিয়ে জখম করেছে দুবৃত্ত্বরা। গত ১৩ এপ্রিল রোববার দিবাগত রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের যুগিরডাঙ্গা ঈদগাহ মাঠের সামনে চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ক্রীড়া সংগঠক মোঃ হাবিবুর রহমান হাবিব (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুবৃত্ত্বরা।

এরপর যশাই হাট ফেরত কয়েকজন পথচারী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে সেখানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ বলেন, এ ব্যাপারে উপজেলার উচিতপুর এলাকার তছলিম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host