1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে জাতীয় বিজ্ঞান মেলা–২০২৬-এ বিজুল মাদরাসার অনন্য সাফল্য ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট

মহেশখালীতে ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপির কর্মী খুন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

কক্সবাজারের মহেশখালীতে কথা-কাটাকাটির তুচ্ছ ঘটনার জেরে রশিদ (৫০) নামের এক বিএনপির নিবেদিত কর্মীকে লাঠির আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা অমীতের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। আজ ১৪ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার পুত্র। এদিকে দুপুর দেড়টার দিকে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহজনক কামরুল নামে একজনকে আটক করেছে।

প্রত্যক্ষদোষীরা জানান, নিহত রশিদের নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এ সময় একই এলাকার ছাত্রলীগ ক্যাডার অমীতের দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় লাঠির আঘাত করেন ছাত্রলীগ কর্মী অমিত। এতে তিনি মাটিতে লুটে পড়ে এসময় স্থানীয়রা আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ  করেন।

নিহত রশিদের ভাইপো জাহেদ জানান, তাঁর সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না অমিতের । তবে অভিযুক্ত অমীতের বিরুদ্ধে  সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একাধিক অভিযোগ রয়েছে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ  জানান, প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ  গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host