1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

নববর্ষে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব: র‌্যাব মহাপরিচালক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫০ সময় দর্শন

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান রোববার সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‌্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে বললেন,

“বাংলা নববর্ষ উপলক্ষে উৎসব আয়োজন ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।”

র‌্যাবের মহাপরিচালক বলেন,

“বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।”

ঢাবিতে ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিয়ে একেএম শহিদুর রহমান বলেন,

“এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিলো কি না তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host