1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৫০ সময় দর্শন

আজ শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

নিহত দুজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামের নয়ন ইসলাম (৩০) ও শালঘর-মধুয়া এলাকার রনি ইসলাম (২৫)। আহত মোটরসাইকেল চালকের নাম মিজানুর রহমান। তাঁরা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ের কর্মকর্তা বলেন  ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে দূর্ঘটনার সময় থেকে প্রায় ১১ঘটিকা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়ী চলাচল বন্ধ থাকায় চরম র্দভোগে ছিল যাত্রীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল আটটার দিকে বটতৈল মাঠপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে একটি দল সেখানে পৌঁছায়। ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host