1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

সলঙ্গায় দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাত আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৭০ সময় দর্শন

সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে । আটককৃতরা হলো- কামারখন্দ উপজেলার পাইকশা গ্রামের সাইদুল শেখের পুত্র আসলাম শেখ (২৩) , সলঙ্গার ভেংড়ি গ্রামের মজিবর মন্ডলের পুত্র মোতালেব মন্ডল (২৫), উল্লাপাড়ার হাওড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল সরদারের পুত্র নুর নবী সরদার (২৮), গয়হাট্টা গ্রামের রেজাউল করিমের পুত্র আব্দুল খালেক (২৭), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আব্দুল হান্নান (২২) ও শফিকুলের পুত্র সাব্বির হোসেন (২৩)।

 

সোমবার (৫ অক্টোবর) বিকাল ৪ টায় এই তথ্য নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবির ওসি) মিজানুর রহমান । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২ টার দিকে হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের উত্তর পাশে সলঙ্গা থানার বাদেকুশা গ্রামের জনৈক আলমের পরিত্যক্ত বাড়ি হতে ডাকাতির প্রস্তুতিকালে ১টি দেশীয় শাটার গান, ৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি কাটারসহ তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host