1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ সময় দর্শন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন হল থেকে গলায় রশিসহ অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাবিপ্রবির নির্মাণাধীন হলের ১০ম তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও মরদেহটি মেঝেতেই পড়েছিল।

পুলিশ সুপার আরও জানান, নিহত যুবকের গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর মরদেহের ওজন বৃদ্ধি পেয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। এখানো মরদেহের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সঙ্গে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে, পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে পাবিপ্রবির উপ-পাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই পুলিশকে অবহিত করি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

 

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host