1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

চাঁদপুরে ১৮ চালককে জরিমানা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ সময় দর্শন

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬৩ যানবাহনে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ১৮ চালককে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ৭ এপ্রিল বিকেল থেকে রাত ৮ পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট বাজার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালনো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১৮টি যানবাহন তল্লাশি করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১২টি গাড়ি ও মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া একইদিন রাত ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় ৪৫টি যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৬টি গাড়ি ও মোটর সাইকেল চালকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ ৪টি মোটর সাইকেল ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host