1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুইজন নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় লরিচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন।

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, জেলার নবীনগরের নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও জেলার আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

আহতরা হলো, সিএনজি চালক মিজানুর রহমান (২০), সাইফুল ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চিনাইর ট্রেনিং সেন্টারে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিলো। পথে রামরাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে দুইজন মারা যান।

সুত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host