1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৮৩ সময় দর্শন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার ইসলামী দলগুলো।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ২ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিলে তাদের সাথে যোগ দেন সাধারণ মানুষও। মিছিলে-নারায়ে তাকবীর আল্লাহু আকবর/ ফিলিস্তিন জিন্দাবাদ/ আল-জিহাদ,আল জিহাদ/দুনিয়ার মুসলিম এক হও এক হও/ ইসরাইলের পণ্য বয়কট বয়কটসহ বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়।

 

উপজেলা ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও উলামা পরিষদের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।

মিছিল শেষে কলেজ চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. আব্দুস সাদিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বড়ালব্রিজ ষ্টেশন জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মো. রবিউল করিম, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজী, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি আব্দুল হাই জমিরী, জেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুজ্জামান নোমানী, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়, পৌর খেলাফত মজলিসের যুব বিভাগের সভাপতি মুফতি মো. আবদুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,ইসরাইলি বর্বর বাহিনী আমাদের নিরীহ ফিলিস্তিনি মুসলিম ভাই-বোনদেরকে হত্যা করছে। আমার এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের মুসলমানদেরকে নিয়ে খেলছেন। মুসলিমরা ঐক্যবদ্ধ হলে যে কোন সময় আপনার গদি তছনছ করে ফেলতে পারে। সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।

পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা খেলাফত মজলিসের আমির মুফতি জয়নুল আবেদীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host