1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

গাজীপুর জেলার বাসন যোগীতলা এলাকায় গতরাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন কুড়িগ্রাম নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলো।

বাসন থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে ভোগড়া বাইপাস থেকে ওই দুইজন ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর বঙ্গতাজ মেডিকেল কলেজে পাঠনো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host