1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পড়ে দুই যুবকের মৃত্যু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ টিকটক করার সময় ছাদ থেকে ছিটকে পড়ে দুই যুবক। পড়ে যাওয়া যুবক আব্দুল কাইয়ুম ও তারেক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেক কসবার বাসিন্দা।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাড়র ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,

“ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই ৪ যুবক টিকটক করছিল। ব্রিজের ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যান।”

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন,

“চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টিকটক করতে গিয়ে ওই ৪ যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host