1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের কুরআন উপহার দিলো ছাত্রশিবির

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭৭ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় ৪০ শিক্ষার্থীকে পবিত্র কুরআন উপহার দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আজ রোববার ( ৩০ মার্চ) সকালে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের দলীয় কার্যালয়ে এই কুরআন প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক এনামুল হক।
এ সময় উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা,পৌর ছাত্র শিবিরের সভাপতি মুবাশ্বির মুবিন, ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসান প্রমুখ।
এ বিষয়ে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয় বলেন, শিক্ষার্থীদের কুরআনের জ্ঞান অর্জন ও সে অনুযায়ী জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host