1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :

বরগুনায় বাসচাপায় প্রাণ গেল ৩ সহোদরের

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের তিনি আরোহী নিহত হয়েছেন। নিতরা তিনজনই আপন ভাই।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন। স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host