1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার দেড় মাসেই ৪১ হাজার কোটি ঋণ বিএনপি সরকারের মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: এলাকার পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন পোল্ট্রি খাত উৎপাদন খরচের চাপে চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি থাকবে, প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ লোকসানের মুখে বিক্রেতারা, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যায় দোকান বন্ধ জামালপুরে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৭৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) পৌরসভার শরৎনগর ফাজিল মাদরাসা মাঠে এই ইফতার মাহফিল হয়। উপজেলা ও পৌর বিএনপি’র একাংশ এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য কে.এম.আনোয়ারুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান লিটন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক ভিপি ফিরোজ আহমেদ, চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ আলী, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েখ মো. আবু সায়েম সরকার,হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ হোসেন,সদস্য সচিব ডাবলু সরকার,চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, প্রমুখ।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণে এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন শরৎনগর ফাজিল মাদরাসা মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল আলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host