1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ক্যান্সারে আক্রান্ত নুসরাতের চিকিৎসায় সাহায্য প্রয়োজন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৪২ সময় দর্শন
ছোট্ট শিশু নুসরাত। বয়স দেড় বছর। তার ডান চোখ ক্যান্সারে আক্রান্ত। চোখটি দিয়ে সে এখন কিছুই দেখতে পায় না। চোখ দিয়ে পানি ঝরে। যন্ত্রণায় ঠিক মতো ঘুমোতে পারে না। চিকিৎসক জানিয়েছেন- শিশুটির চোখে দ্রুত অস্ত্রপাচার করতে হবে। তা না হলে তাকে বাঁচানো যাবে না।
নুসরাত পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর দিয়ার পাড়া গ্রামের শাহ আলম মন্ডলের ছোট মেয়ে। সে বর্তমানে ঢাকা ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের কনসালটেন্ট ডা. নাইম ইবনে বাশারের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু দরিদ্র পরিবারটি অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না। তাই শিশুটির বাবা সবার নিকট সাহায্য কামনা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,জন্মের ৫/৬ মাস পর শিশু নুসরাতের ডান চোখে সমস্যা দেখা দেয়। তখন তাকে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা নুসরাতকে ঢাকা ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল নেওয়ার পরামর্শ দেন। সেখানে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার ডান চোখ ক্যান্সারে আক্রান্ত।
বর্তমানে শিশুটির চোখে কেমোথেরাপি দিতে হচ্ছে। এছাড়া দ্রুত অস্ত্রপাচারের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত চোখটি তুলে ফেলতে হবে। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে এর ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। তাই শিশুটির বাবা সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল মানুষের নিকট সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন: ০১৭৯৫৯১১৯৭০ (বিকাশ/নগদ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host