1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: এলাকার পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন পোল্ট্রি খাত উৎপাদন খরচের চাপে চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি থাকবে, প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ

ফিরলেন ভারতে পাচার হওয়া ২১ কিশোর-কিশোরী

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১৩ সময় দর্শন

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি কিশোর-কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন ছেলে ও ১১ জন মেয়ে। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান—র করে। ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন- ইন্দ্রজিৎ মন্ডল, প্রান— মন্ডল, মিহির জোয়ার্দ্দার, খাইরুল ইসলাম, সৈকত আলম, মিরাজ হোসাইন রিমন, আবু জুবাইদা সান, ইয়াসির আরাফাত,আবিদ আহমেদ,আপন বিশ্বাস।

সাহিদা খাতুন, সুবর্ণা রায়, স্নিগ্ধা বিশ্বাস, শিলা আক্তার, টপা খানম, আজমিরা খাতুন, টুম্পা মন্ডল, সুমাইয়া আক্তার, দিঘি বিশ্বাস, সোনিয়া আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের বাড়ি- ঢাকা,কেরানীগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, সাতক্ষীরা,কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারত ফেরত ২১ কিশোর-কিশোরীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান—রের জন্য নিয়ে যান। এর মধ্যে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র এসব কিশোর-কিশোরীকে দুই বছর আগে বিভিন্ন সীমান— দিয়ে ভারতে পাচার করেন। সেখানে তারা কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে কারাভোগ শেষে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে তারা দেশে ফিরেছেন। তাদেরকে আজ (বৃহস্পতিবার) নিজ নিজ পরিবারের কাছে হস্তান—র করা হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host