1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

আছিয়ার পরিবারকে পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস জামায়াত আমিরের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩১ সময় দর্শন

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত হওয়া শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়ি গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে।

শনিবার সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌঁছেন তিনি। তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতৃবৃন্দ।

শিশু আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার দাবি করেন

এ সময় জামায়াতের আমির শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান এবং ভুক্তভোগী পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দেন।

সূত্র: এফএনএস

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host