1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ঈদে ঘর মুখো যাত্রী সাধারণের নিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে-ভাঙ্গুড়ার ইউএনও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬০ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার বলেছেন,এবার ঈদে ঘরমুখো যাত্রী সাধারণের নিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে। এজন্য রাতে পুলিশি পেট্রোল জোরদার করা হবে এবং রেল স্টেশন,বাসস্ট্যান্ড,সিএনজি ও অটো ভ্যান স্ট্রান্ডগুলোতে নজরদারি বাড়ানো হবে ,যাতে দুষ্কৃতিকারিরা চুরি,ছিনতাই ও ডাকাতির মত ঘটনা না ঘটাতে পারে। এছাড়া নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। মাদকসেবী কিংবা বিক্রেতাদের কোনো ছাড় দেওয়া হবেনা। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 সভায় রমজানে যানজট নিরসন, ঈদে হাট-বাজারগুলোতে আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষনা দেওয়া হয়। ঈদকে সামনে রেখে  মোবাইল ফোনে প্রতারকরা আরো সক্রিয় হতে পারে বলেও সবাইকে সর্তক করা হয়। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট তাসমীয়া আক্তার রোজী তার বক্তব্যে বলেন,রমজানের পবিত্রতা রক্ষায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।  ওসি শফিকুল ইসলাম বলেন,আইন শৃংখলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host