1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় স্বাস্থ্য কর্মী নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৮৫ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় রেললাইন অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় সিটকে পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তার নাম জহুরুল ইসলাম (৩৫)। তিনি একজন স্বাস্থ্য কর্মী। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের হাট উধুনিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

জানাগেছে,বৃহস্পতিবার দুপুরে মটরসাইকেল যোগে উপজেলার দিলপাশার স্টেশনের নিকটবর্তী অরক্ষিত একটি রেল ক্রসিং পারাপারের সময় দ্রæতগামী একটি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে লাইনের ধারে পাথরের উপর পড়ে যান। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মটরসাইকেলটিও ক্ষতিপ্রস্থ হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.হালিমা খানম বলেন,জহুরুল ইসলাম দিলপাশার ইউনিয়নের কাজিটোল কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার হিসাবে কর্মরত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, জহুরুল ইসলাম এই পথেই তার কর্মস্থলে যাতায়াত করতেন। ঘটনার সময় হেলমেট পরিহিত অবস্থায় ট্রেনের শব্দ বুঝতে না পেরে তিনি রেললাইনের উপর উঠতেই ট্রেনের ধাক্কায় ছিটকে ধারে পড়ে যান।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় নিহত ওই যুবকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host