1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চাইলে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান আগের মতোই থাকবে: হাসনাত আব্দুল্লাহ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৮৭ সময় দর্শন

ফ্যাসিস্ট তাড়িয়েছি কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। ফ্যাসিবাদ গেছে, কোনো রাজনৈতিক দল আবার মুসিবত হিসেবে আসতে পারে।

কেউ যদি আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান আগের মতোই থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দেবিদ্বার উপজেলা সদরে এক রেস্তোরাঁয় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো চিফ আবুল খায়ের, গ্লোবাল টিভির কুমিল্লা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মুন্সি, দৈনিক নয়াদিগন্তের দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, দৈনিক কালের কন্ঠের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি শাহিন আলম প্রমুখ।

অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির ৩০০ আসনে প্রার্থী দেয়া সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এরপর আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দলের নিবন্ধন পাওয়া। এরপর দলের সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারের দিকে। যেটির মধ্য দিয়ে আমরা নিবন্ধন পাব। আমরা গণতান্তিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। আমরা অবশ্যই নির্বাচন নিয়ে পর্যালোচনা করবো। তবে নির্বাচন হচ্ছে জেতার জন্য।

সাংবাদিকদের উদ্দেশ্যে হাসনাত বলেন, দেশ সংস্কারের কাজ এখনও অব্যাহত রয়েছে। আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, সে ক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবেন। কোনো ধরনের পেশিশক্তি বা রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই জনগণ ও রাজনৈতিক দলগুলোর ওপর মতামত গড়ে ওঠে। নাগরিক পার্টি যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে চায় আপনারা অখণ্ডিত ও বস্তুনিষ্ঠতার মধ্যে দিয়ে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন এটিই আমাদের প্রত্যাশা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host