1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে

ভাঙ্গুড়ায় লাইসেন্স বিহীন ৩ ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৭ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা ঃ

পাবনার ভাঙ্গুড়ায় তিন ইটভাটার মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(৫ ফেব্রæয়ারি) পৃথক অভিযানে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা এলাকায় রয়েল ইন্টার প্রাইজ,অষ্টমনিষা ইউনিয়নে ঝবঝবিয়া এলাকায় বি.ই.এল ও শাহনুর এলাকার একতা ব্রিকস ফিল্ড নামের এই সব ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভাটাগুলোর মালিক পক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করেন।

জানা গেছে,দীর্ঘদিন বৈধ কাগজ পত্র ছাড়াই মাটি সংগ্রহ ও ভাটা চালাছিলেন তারা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এবং সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রয়েল ইন্টার প্রাইজ ও একতা ব্রিকস ফিল্ড লিমিটেডকে এক লক্ষ টাকা করে জমিমানা করা হয়। সেইসঙ্গে পরিবেশ সনদ ও লাইসেন্স সংগ্রহ না করা পর্যন্ত এই দুই ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয় । অপর দিকে বি.ই.এল লিমিটেডকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন, ভাঙ্গুড়া থানা পুলিশে এসআই আলামিন ও যৌথ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন, অবৈধভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স বিহীন ৩টি ভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ সংশোধিত ২০১৯/ ৫ এর ৪ ধারা লংঘনের অভিযোগে ১৪ ধারা মোতাবেক মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host