1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে

ভোটকেন্দ্র স্থাপন করবেন জেলা-উপজেলার কর্মকর্তারা: নির্বাচন কমিশন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন করবেন পূর্বের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাই। ডিসি, এসপি, ইউএনও, ওসিদের সম্পৃক্ততা থাকবে না। এছাড়াও ভোটকেন্দ্র স্থাপনে নীতিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানা গেছে।

বুধবার নাম না প্রকাশ করার শর্তে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এসব তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল কমিশন ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছিলেন ডিসি-এসপি, ইউএনও-ওসিদের।  এজন্য নীতিমালা সংশোধন করে দুটি কমিটি করেছিল নির্বাচন কমিশন। জেলাপর্যায়ে ডিসির নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউএনও’র নেতৃত্বে। তবে এ নিয়ে বেশ বিতর্ক হয়।

এর আগে ভোট কেন্দ্র স্থাপনের কাজটি করতেন নির্বাচন কমিশনের জেলা-উপজেলার কর্মকর্তারা।

বর্তমান কমিশন আবারও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। ভোটকেন্দ্র স্থাপনে ডিসি, এসপি এবং ইউএনও এবং ওসিদের সম্পৃক্ততা না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পূর্বের মতোই নির্বাচন কমিশনের জেলা ও উপজেলা কর্মকর্তারা এ কাজ করবেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host