1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর

রাজশাহীতে ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ১০

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৬ সময় দর্শন

রাজশাহীতে ডাকাত দলের সর্দার আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়ালসহ সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে  র‌্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন- নগরীর হোসনিগঞ্জ এলাকার হাতেম কসাইয়ের ছেলে ডাকাত দলের সর্দার আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫), তার সহযোগী দামকুড়ার ধুতরাবনা এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. সম্রাট (৩৮), আসাম কলোনী এলাকার আকবর আলীর ছেলে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের শান্ত ইসলাম (২২), রাণীনগর মোন্নাফের মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে জিসান হোসেন (২৩), কাজলা এলাকার আফজাল হোসেনের ছেলে মাইন হোসেন আলিফ (১৯), মেহেরচন্ডী কড়ইতলা এলাকার রজব আলীর ছেলে শাকিল খান (২৩), পাঠানপাড়া এলাকার মো. আফরোজের ছেলে নাইম ইসলাম (২৫), একই এলাকার মৃত বাদশার ছেলে শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), কাশিয়াডাঙ্গার কাঁঠালবাড়িয়া এলাকার মো. সেলিমের ছেলে আকাশ হোসেন (২৩), চারঘাট উপজেলার চকমোক্তারপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (২৮)।

এছাড়া কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর এলাকার মো. জনির ছেলে জীবন ইসলামকে (১৬) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইং থেকে জানানো হয়, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ও র‌্যাব ফোর্সেস সদর দফতরের দিকনিদের্শনায় দেশজুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণরোধে  র‌্যাব-৫ এর দায়িত্বপূর্ণ এলাকা; রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে দিনে-রাতে রোবাস্ট পেট্রোল ও পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, ঢাকা রাজশাহী হাইওয়েতে যানবাহনে তল্লাশিসহ ছিনতাইকারী, ডাকাত ও অন্যান্য সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে ধরতে র‌্যাব-৫ এর কার্যক্রম চলমান রয়েছে। সংস্থাটি আরও জানায়, রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের নিকট হতে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত ৪টি মোবাইল ফোন, ৪টি মানিব্যাগ, নগদ এক হাজার ৬৪৫ টাকা, ১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। ডাকু আউয়াল ও তার সহযোগী সম্রাট এর নামে পূর্বেও একাধিক ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে। ছিনতাই ও চাঁদাবাজ প্রত্যেকেরই নামেই একাধিক মাদক, ছিনতাই ও চুরির মামলা রয়েছে। তারা সকলেই নগরীর নামধারী ছিনতাইকারী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত। এছাড়া জীবন ইসলাম এলাকার কিশোর গ্যাং লিডার নামে পরিচিত। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে র‌্যাব-৫ এর এই আভিযানিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host