1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৯ সময় দর্শন

শেরপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে শেরপুর জেলা শহরের অষ্টমিতলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রনি (১৮) ও গৌরব (১২)। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। ল্যাবের মালিক শুভকে (২২) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ১ টার দিকে একটি দ্রুত গতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলা নামক স্থানে প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী রনির ঘটনাস্থলে মৃত্যু হয়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় শুভ নামে আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল নামে একটি দোকানের স্বত্বাধিকারী এবং কর্মচারী।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুবায়দুল আলম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক ও মাইক্রোবাসে থাকা যাত্রীরাও পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host