1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮১ সময় দর্শন

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত হয়েছে।নিহতরা হলো, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহ আলম (২৮), একই গ্রামের তানভীর সোয়েব (৩০)।

স্থানীয়রা জানান, শাহ আলমের সঙ্গে মাধবপুর পৌর শহরের আবুল কাশেমের কন্যার সঙ্গে বিয়ে ছিল আগামীকাল শুক্রবার।

বিয়ের বাজার করতে গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ শহরে আসেন বরসহ কয়েকজন আত্মীয়। বিয়ের বাজার শেষে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বন্ধু তানভীরকে নিয়ে বাড়িতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা লেগে ধুমড়েমুছড়ে যায়। ঘটনাস্থলেই তানভীর মারা যান। গুরুতর আহত অবস্থায় বর শাহ আলমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায়  তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মূলত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে ধাক্কা দিলে ধুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে অপরজন মারা যায়। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদের দাফন করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host