1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

ভাঙ্গুড়ায় তারুণ্যের সমাপনিতে বই,কারুশিল্প,পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমে ওঠে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৬ সময় দর্শন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বই ও কারুশিল্প মেলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। মেলার উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আকতার রোমি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মামুনুর রশীদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এতে ভাষা ও দেশের গান পরিবেশন করেন। উপজেলা সামাজসেবা অফিসার মো.জাহিদুল ইসলামের স্ঞ্চালনায় এবং প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভার পরিকল্পনায় স্থানীয় শিশু শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার,এসিল্যান্ড তাসমীয়া আক্তার রোজী,ওসি শফিকুল ইসলাম,অফিসারস ক্লাবের সেক্রেটারী ও পল্লি উন্নয়ন অফিসার মামুনার রশিদ,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফেরদৌস আলম,উপজেলা শিক্ষা অফিসার সেকেন্দার আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা,প্রেসক্লাব সভাপতি মাহবুব উল আলম,সেক্রেটারি মনিরুজ্জামান ফারুক,যুগ্ন সম্পাদক মাসুদ রানা সাংস্কৃতিক  অনুষ্ঠান উপভোগ করেন।

গান ও নৃত্যে অংশ নেন ওসি তদন্ত আব্দুল করিম, শিল্পকলা একাডেমীর এড.আব্দুল জাব্বার,মলয় কুমার দেব.উদয় কুমার দেব,ওয়াহেদুল ইসলাম বাবু,রবিউল করিম,শিশু শিল্পী আরবী,মরিয়ম,তাথই,টুসোমনি,মেঘলা,হিয়া প্রমুখ।

কারুশিল্প,বই ও পিঠা মেলায় দর্শকদের ভিড় দেখা যায়। প্রায় দেড় মাস ব্যাপি তারুণ্যের এই উৎসবে ব্যাপক দর্শক সমাগম ঘটে এবং ছাত্র,শিক্ষক,যুব সকল শ্রেণির সমন্বয়ে উৎসবটি জাকজমক ভাবে উৎযাপিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host