1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

সিরাজগঞ্জে এক অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৫ সময় দর্শন

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।আজ বুধবার বেলা ১২টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত  হলো, গোপাল চন্দ্র সূত্রধর (৪২) তিনি  জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

আদালতের এপিপি মো. হাদীউজ্জামান সেখ এতথ্য নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় রায়ে আদালত গোপাল চন্দ্রকে যাবজ্জীবন ও অপর আসামী রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়,  সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র কেনাবেচা  হচ্ছে, এমন গোপন সংবাদের  ভিত্তিতে ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপল সুত্রধরকে আটক করলেও অপর আসামী রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপল চন্দ্রের দেহ ও সাথে থাকা ব্যাগে তল্লাশী করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ- পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host