1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্থগিত হয়েছে। তবে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদন আবারও শুরু হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ দেখা দেওয়ায় ইউনিটটি বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। এ বিষয়ে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, ‘‘আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদন আবারও শুরু হবে বলে আমরা আশা করছি।’’

জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি যান্ত্রিক সমস্যার কারণে ৩ নম্বর ইউনিটও বন্ধ করে দেওয়া হয়। এরপর শুধুমাত্র ১ নম্বর ইউনিট চালু ছিল, যা মঙ্গলবার বয়লারে লিকেজের কারণে বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটই এখন বন্ধ রয়েছে এবং উৎপাদন সম্পূর্ণরূপে স্থগিত হয়েছে।

কর্তৃপক্ষের আশা, আগামী সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করে উৎপাদন আবারও শুরু করা সম্ভব হবে। তবে এই বন্ধের ফলে বিদ্যুৎ সরবরাহে কী প্রভাব পড়বে, তা নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সুত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host