1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

পাবনা জেলা আ.লীগের প্রযুক্তি সম্পাদক আব্দুল আলীম গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ সময় দর্শন

পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাবনায় মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণে গ্রেপ্তার আব্দুল আলীমকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সূত্র : ঢাকা পোস্ট

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host