1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০টি দোকান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন

লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০টি দোকান।আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে মুদি ও কাপড়ের দোকান ছিল।জ্বালানী তেলের  দোকানের বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোর সাড়ে ৬টার দিকে রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার থেকে দোকানে ভয়াবহ আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ আলমসহ অনেকে জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোরে বাজারে আগুন লেগেছে বলে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছি। এখন কি করবো।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন,  মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো সম্ভব হয়েছে। নয় তো আরো বেশি ক্ষয়ক্ষতির আশংকা ছিল।

রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন,আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর মধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host