1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৩ সময় দর্শন

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে এমদাদুল হক (২০) ও জিহাদ হোসেন (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের অদুরে অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুই বন্ধু নিহত হন।

নিহত এমদাদুল উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং জিহাদ একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের জমির উদ্দীনের ছেলে।

নিহত এমদাদুলের চাচাতো ভাই আল আমিন জানান,এমদাদুল ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করতেন এমদাদুল। সেখান থেকে গত দুইদিন আগে বাড়ীতে আসেন। শনিবার সকালে বন্ধু জিহাদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে রাণীনগরে যান। সেখান থেকে দুপুর পৌনে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের পশ্চিমে অদুরে পৌছলে একটি অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই জিহাদ মারা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এমদাদুলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটা নাগাদ মারা যায়। তবে ওই দুর্ঘটনায় নাইম হোসেন (২৩) নামে অটো ভ্যানযাত্রী আহত হয়েছেন। আহত নাইম রাণীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। তবে এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host