1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ২০ টন নকল সার জব্দ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৭২ সময় দর্শন

শেরপুরে অনুমোদনহীন একটি সার কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ২০টন নকল সার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় সেভেন.কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ৪শ’ বস্তা নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় কোম্পানির মালিক রুবেল মিয়া ।

জানা গেছে, সাপমারী গ্রামের আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে বাজারজাত করে আসছিল রুবেল । গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে নকল ওই সার কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪শ বস্তায় ২০টন নকল সার জব্দ করে যৌথ বাহিনী।

শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম নীলু বলেন, ওই কোম্পানির নামে বৈধ কোন কাগজপত্র বা চালানপত্র নেই।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, যৌথ বাহিনীকে সহযোগিতা করছে সদর থানা পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host