1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

ভাঙ্গুড়ায় স্কাউটস কাউন্সিলে ইউএনও সভাপতি,হাকিম সম্পাদক,ইভা কমিশনার নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২১১ সময় দর্শন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৯ম ত্রৈ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (পাবনা-সিরাজগঞ্জ) জামাল উদ্দীন,মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও ভাঙ্গুড়া সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেব কামাল রতন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়ালি উল্লাহ, ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে কাউন্সিলরদের ভোটে উপজেলা স্কাউটের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার , সাধারণ সম্পাদক পদে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম ও কমিশনার পদে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা নির্বাচিত হয়েছেন।  একই ভাবে ২৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host