1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

ভাঙ্গুড়ায় ধর্ষণ ও হত্যার ৫ মাস পর কিশোরীর মরদেহ উত্তোলন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সানজিদা খাতুন শিফা (১৬) নামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার পাঁচ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া খাঁপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজীর উপস্থিতিতে মরদেহটি তোলা হয়।
জানা গেছে, সানজিদার পিতা সফিকুল ইসলাম তার মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে বিবাদি করে পাবনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক ভাঙ্গুড়া থানাকে এজহারটি গ্রহনের নির্দেশ দেন। পরে পুলিশ মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারা এবং দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় নথিভুক্ত করে। মামলা তদন্তের অংশ হিসেবে মরদেহটি উত্তোলন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম বলেন, গত বছর ১০ অক্টোবর সানজিদা মারা যান কিন্তু তার পিতা পুলিশের কাছে অভিযোগ না করে দাফন করেন। পরে সানজিদা গণধর্ষণের ফলে মারা যায় বলে তিনি আদালতে মামলা করেছিলেন(মামলা নম্বর ১৩,তারিখ ২৭/১০/২০২৪)। অভিযুক্ত প্রধান আসামী নিরব ও তিন নম্বর আসামী মাহফুজ পাবনা জেল হাজতে রয়েছে। বাকী দুইজন পলাতক রয়েছে বলে তিনি জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host