1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

“চলো নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক সভা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী সালনা পর্যটন রিসোর্টে “চলো নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবি, জাগ্রত নব্বইয়ের সদস্য সচিব ভিপি আশরাফ হোসেন টুলু, গাজীপুর মহানগর জাসাসের সভাপতি সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান রাজু,  গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গাজীপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য,  সিনিয়র সাংবাদিক বেলাল হোসেন, প্রিন্সিপাল হুমায়ুন কবীর, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, প্রফেসর আসাদুজ্জামান আকাশ, ডেইলী স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মনজুরুল হক, সাংবাদিক আতিকুর রহমান আমিন, সাংবাদিক আসাদুজ্জামান সাদ সহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের দুই শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত সাংবাদিকরা আবেগঘন বক্তব্য রাখেন। এসময় অনেকেই তাদের উপর হামলা-মামলা ও পুলিশী নির্যাতনের সত্যিকারের গল্প বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অতিথিরা নির্যাতিত সাংবাদিকদের শান্তনা দেন এবং ভবিষ্যতে যে কোন ধরণের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি ড্র অনুষ্ঠিত হয়।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host