1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী যুবকের মানবেতর জীবন,দিন কাটে ছাগলের সাথে !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ সময় দর্শন

ভ্রাম্যমান প্রতিনিধি,ভাঙ্গুড়া(পাবনা): দেশ যখন তারুণ্যের উৎসবে মেতে উঠেছে তখন পাবনার ভাঙ্গুড়ায় এক প্রতিবন্ধী যুবকের দিন কাটছে ছাগলের সাথে। এটা বড়ই নিদারুণ দৃশ্য! বিশেষ চাহিদা সম্পন্ন এই যুবকের নাম চাঁদ মোল্লা। বয়স ২৫ বছর। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া মহল্লার মৃত মতি মোল্লার ছেলে।

তার জন্মের পর মা-বাবা আদর করে নাম রেখেছিলেন চাঁদ। অথচ পঙ্গুত্ব তার জীবন-যৌবনের সব আলো নিভিয়ে দিয়েছে। ভাই-ভাবীর দয়ায় কষ্টের জীবন পার করছেন তিনি। পশুর যে দাম সেটাও তার নেই। সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির ছাগলের সাথে তাকেও পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় গাছের সাথে। রাতে ছাগলের ঘরেই ঘুমায় চাঁদ মোল্লা। অযতেœ অবহেলায় সে এখন কথাও বলতে পারেনা।

সরেজমিন দেখা যায়, মঙ্গলবার শীতের সকালে চাঁদের একটি পায়ে দড়ি লাগিয়ে তাদের বাড়ির সামনের একটি মেহগুনি গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশের গাছের সাথে একটি ছাগলও বেঁধে রাখা হয়েছে। ঠান্ডা নিবারণের জন্য ছাগলকে বিছানা দেওয়া হলেও চাঁদের ভাগ্যে জোটেনি তা। তার সারাদিনের সঙ্গী কেবল ঐ ছাগল। তার সামনে কোনো খাবারও নেই। ফলে গবরের একটি টুকরো খেতে দেখা যায় তাকে।  এভাবে মানবেতর জীবন যাপন করছেন চাঁদ মোল্লা।


সাহেব পাড়া মহল্লার সোহেল আহমেদ বলেন, ‘এমন জীবন কারো কাম্য নয়। মানুষ তো বটে সে’! তাই কবির ভাষায় বলা যায়, “ কাহারে করেছো ঘৃণা তুমি ভাই,কাহারে মারিছো লাথি ? হয়ত উহারই বুকে ভগবান জাগিছেন দিবা-রাতি !

চাঁদ মোল্লার ভাই সুরুজ মোল্লা বলেন,“আমরা গরীব মানুষ,দিন এনে দিন খাই। সকাল হলেই কাজের সন্ধানে বের হই। তাই ওকে বেঁধে রাখতে হয়”।
উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদুল ইসলাম বলেন, চাঁদ মোল্লাকে প্রতিমাসে ৮৫০টাকা সরকারি ভাতা দেওয়া হয়। সেই ভাতার টাকা দিয়ে তার ভরনপোষণ করার কথা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন,চাঁদ মোল্লার পরিবারের যে সদস্য তার পক্ষে ভাতা গ্রহন করেন তিনি বা তারা ওকে দেখভাল করবেন। এর গাফিলতি করলে তার বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host