1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

মেসে ঝুলন্ত ছিল জগন্নাথ ছাত্রী সাবরিনার লাশ!

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ সময় দর্শন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবরিনা রহমান শাম্মী নামের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পুরান ঢাকার কাঠের পুলের একটি মেস থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়ণপুরে।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে তনুগঞ্জ লেইনের একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেে সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওই মেসে গিয়ে ঝুলন্ত অবস্থায় শাম্মীর মরদেহ পাই। ময়না তদন্তের জন্য আমরা মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি, প্রেমঘটিত বিষয়ে অভিমান থেকে সে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি, বুয়েটের একটি ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ আমাকে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে। সেখানে সে কাউকে দোষারোপ করেনি।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host