1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড, বেরোবির সাবেক ভিসিসহ বাকিদের নানা মেয়াদে সাজা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ১৪ বছরের বেতন ফেরতের নির্দেশ, ছাত্রী শ্লীলতাহানিতে বরখাস্ত হয়েও বাগিয়ে নেন পদ

আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই: গোলাম পরওয়ার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১২২ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, জামায়াতে ইসলামী দেশ ও মানুষের স্বার্থে সংস্কারের প্রত্যাশী। দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে দেশের জনগণ নির্বাচনের প্রত্যাশা করে।

গোলাম পরওয়ার আরও যোগ করেন, আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই, এজন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে ব্যাপক আলোচনা-পর্যালোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

তিনি বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা যাবে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারো মনে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host