1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

৫দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র তাজিম

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র তাজিম আহম্মেদ (ডাকনাম আবু বক্কর) প্রতিদিনের ন্যায় ১৬ জানুয়ারি সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে যায়। স্কুল ছুটির পরে তাজিম বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়।

স্কুল শিক্ষকরা জানান, ওইদিন তাজিন স্কুলে আসেনি এবং ক্লাসের হাজিরা খাতায় উপস্থিত হাজিরা নাই। এঘটনায় নিখোঁজের পিতা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেছে বলে জানা গেছে। ছাত্র নিখোঁজের ৫দিনেও পুলিশ কোন সন্ধান মিলাতে পারে নাই।

স্থানীয় ও পরিবার এবং স্কুল সূত্রে জানা গেছে, উপজেলার পয়সাহাটের প্রসাধনী ব্যবসায়ী ও  পশ্চিম পয়সা গ্রামের মো. ফায়েক উজ্জামান ঘরামীর ছেলে সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র তাজিম আহম্মেদ গত ১৬ জানুয়ারি সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়ে আসে। সারাদিন শেষে স্কুলছুটির পরেও তাজিম বাড়ি ফিরে না আসায় তার পিতা ফায়েক উজ্জামান আত্মীয়স্বজন সহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে। ওই দিন রাতেই পিতা ফায়েক উজ্জামান বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় সাধারণ ডায়েরি করেন, যার নং ৭৪৪।

পুলিশ তাকে উদ্ধারের জন্য অভিযান চালিয়ে ৫দিনেও স্কুল ছাত্রর কোন খোঁজ মিলাতে পারে নাই। এঘটনায় সরকারী পয়সা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার বাড়ৈ জানান, আমার বিদ্যালয়ে ছাত্র তাজিম আহম্মেদ ওই দিন সে ক্লাস করেনি, তার হাজিরা খাতায় উপস্থিতি নেই।

এব্যাপারে তাজিম আহম্মেদের সৎমা মীম বেগম জানান, ১৬ জানুয়ারি সকালে তাজিম নাস্তা  খেয়ে স্কুল ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশে বের হয়ে য়ায়। বিকাল ৩টায় বাড়িতে না ফিরলে ওর বাবাকে বিষয়টি ফোন করে জানাই। তারপরে আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

তানজিমের পিতা ফায়েক উজ্জামান বলেন, আমি স্ত্রীর ফোন পেয়ে ওই বিদ্যালয়ের উত্তম স্যারকে ফোন করলে তিনি আমাকে বলেন, আজ তাজিমকে ক্লাসে দেখি নাই। হাজিরা খাতায় তার উপস্থিতিও নেই।

এঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) বলেন,  নিখোঁজ স্কুল ছাত্র তাজিমকে  উদ্ধারের জন্য আমাদের অভিযান এবং বিষয়টি তদন্ত চলছে।( আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত উদ্ধার হয় নাই)।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host