1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মিরপুরে বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শো-রুমের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড়ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাত ১১টা ৫৫মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বাসস’কে জানান, রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে দেড়ঘণ্টার চেষ্টায় রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণরুপে নেভানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাসস’কে জানান, ভবনটির নিচতলায় বাটা শো-রুমের দোকান এবং ওপরে দু’টি রেস্টুরেন্ট রয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host