1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

বড়াইগ্রামে ২৫ লিটার চুলাই মদ উদ্ধার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১১ সময় দর্শন

নাটোরের বড়াইগ্রামে ২৫ লিটার চুলাই মদসহ রহুল আমিন (৪৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা চান্দাই সর্দার পাড়া গ্রামের রহুল আমিনের বাড়ি থেকে এই মদ উদ্বার করা হয়। আটক রুহুল আমিন উপজেলার চান্দাই গ্রামের মৃত জুমার উদ্দীনের ছেলে। বড়াইগ্রাম থানার পুলিশ উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাই গ্রামে রুহুল আমিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান কালে ২৫ লিটরি চুলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাতি উদ্ধারসহ রুহুল আমিনকে আটক করা হয়। স্থানীয় সুত্রে জানাযায়, রহুল আমি কয়েক বছর যাবত এই মদ ও মাদকের ব্যাবসার সাথে জড়িত। স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই কার্যক্রম করে আসছিল। বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলিপ কুমার দাস বলেন, মাদক ব্যাবসাই রুহুল আমিনের বিরুদ্বে এসআই রবিউল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host