1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায ব্যাংক কর্মকর্তা নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ সময় দর্শন

বগুড়ার নন্দীগ্রামে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে  একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান (৩৮)রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি জেলার নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।

আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম রাস্তয় ভুস্কুর বাজারে দুর্ঘটনাটি ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান মোটরসাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ভুস্কুর বাজারে বিপরীতমুখী একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মিজানুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরো বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি দুর্ঘটনার পরপর পালিয়ে গেছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host