1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে জরিমানা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৮৩ সময় দর্শন

গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে তিনটি মামলায় ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে একটি অসাধু মাটি চক্র।

এমন সংবাদের প্রেক্ষিতে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নির্দেশে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটি কাটায় জড়িত বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের মাহফুজ ও রাব্বি, ঢাকা ধামরাইলের হাসেম, রবিন ও রাজুকে আটক করে কালীগঞ্জ থানায় এবং মাটি সরবরাহ কাজে ব্যবহৃত ৬টি ড্রামট্রাক উদ্ধার করে উপজেলায় নিয়ে আসেন পুলিশ।

দুপুরে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারা লঙ্খনের দায়ে তিনটি মামলা দায়ের করা হয়। প্রত্যেককে ৬৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা নিষেধ। কৃষি জমি বিনষ্ট করা যাবে না। যারা অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host