1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

ক্র্যাব সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ নির্বাচিত হয়েছেন।

আজ রাজধানীর সেগুনবাগিচাস্থ  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের। কমিশনার হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউ সিনিয়র সদস্য উত্তম চক্রবর্তী। সর্বাত্মক সহায়তা করেন ক্র্যাব সিনিয়র সদস্য আহমদ আতিক।

ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনকে সহায়তা করেন।

২৯৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি হিসেবে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিটি এডিটর মির্জা মেহেদী তমাল সর্বাধিক ১২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাভলু ৯৫, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি সরোয়ার আলম ৪৯, দৈনিক পূর্বাঞ্চলের ঢাকা ব্যুরো চীফ প্রধান আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১২ ভোট।

সহ-সভাপতি পদে ১৫৯ ভোটে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি উমর ফারুক আল হাদী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় নিউজ ডট নেট এর মিজানুর রহমান (মাসুম মিজান) পেয়েছেন ১২০ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির চীফ নিউজ এডিটর এম এম বাদশাহ্ ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দী  নিউজ বাংলার এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু। নিকটতম প্রতিদ্বন্দ্বী সকালের সময় পত্রিকার আব্দুল লতিফ রানা পেয়েছেন ১০২ ভোট। অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন নয়া দিগন্ত পত্রিকার আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে আমাদের সময় পত্রিকার সাজ্জাদ মাহমুদ খান ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাঈফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট, দৈনিক জবাবদিহির হানিফ রাজা ২৯ ভোট।

এছাড়া দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ওয়াসিম সিদ্দিকী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বণিকবার্তার নেহাল হাসনাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের রকিবুল ইসলাম মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঢাকা পোস্ট এর জসীম উদ্দীন বিনা প্রতিদ্বন্দায় নির্বাচিত হয়েছেন।
আইন ও কল্যাণ সম্পাদক পদে মাছরাঙ্গা টেলিভিশনের মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার বার্তার শেখ কালিমউল্লাহ্ ১১৬ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৩ জন। বাংলাভিশনের জিয়া খান ২০৩, ভোরের কাগজের ইমরান রহমান ১৮৭ এবং ঢাকা প্রতিদিন এর মোহাম্মদ জাকারিয়া ৭৫ ভোট পেয়ে  সদস্য নির্বাচিত হয়েছেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host