1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

মানবতার সেবায় ভাঙ্গুড়া প্রেসক্লাব: খানমরিচ ইউনিয়নে শীতকালীন উপহার প্রদান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৯ সময় দর্শন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয় । আজ শুক্রবার সকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতকালীন এই উপহার প্রদান করা হয়। মানবতার সেবায় নতুন উদ্যোগ হিসাবে প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণসহ আরো নতুন কর্মসূচী গ্রহন করেছে বলে জানাগেছে।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে ও সহ-সভাপতি নুরুজ্জামান সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, খানমরিচ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন মিলন ও সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের ইমরান হোসেন ও গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী, তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিক ইসলাম, কল্যাণ সম্পাদক মিনু রহমান খান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য শাহিবুল ইসলাম পিপুল, এস এম শিমুল, হাসিনুর রহমান ও এস এম নাহিদ হাসান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host