1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাইক্রোবাসের ৫ যাত্রীর

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ সময় দর্শন

ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সী বাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট ক্রসিং করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামের একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। একপর্যায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে থাকা যাত্রীরা সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host