1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন নতুন মামলায় গ্রেফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্মরণীতে বায়োবিড কোম্পানির অফিস সহকারী সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ তাকে কারাগার মামুনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুইয়া তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলা সূত্রে জানা যায়, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্মরণী রোডের রাস্তার ওপর ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে সাব্বির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এ সময় সাব্বির হোসেনের গলায় গুলি লাগে।

পরে আবরার হানিফ (২৬) নামে একজন সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা আমোদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host