1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

সাতক্ষীরার দেবহাটায় ৩টি পিস্তল ও গুলিসহ এক যুবক গ্রেফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ সময় দর্শন

সাতক্ষীরার দেবহাটায় শুক্রবার গভীর রাতে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর।এর আগে শুক্রবার রাত  সাড়ে ১২টায় দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আটক যুবক দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর পুত্র মোঃ আসাদুল গাজী।

পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান, সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে কয়েকজন দুষ্কৃুতিতকারী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম সেখান অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হলেও অন্য যুবক পালিয়ে যায়। এরপর আটক আসাদুল গাজীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল ও তার জিন্সের জ্যাকেটের দুই পকেটের ভিতর থেকে আরো দুটিসহ মোট ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন ।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host