1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

নওগাঁয় বাস উল্টে ২ জন নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ সময় দর্শন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের বাসিন্দা বাস চালকের সহকারী মোশাররফ হোসেন (৪২) ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফতাব উদ্দিন (৫০)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তনয় পরিবহনের একটি বাস ধামইরহাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নওগাঁ উদ্দেশে রওনা পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে চালকের সহকারী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত অবস্থায় আফতাব উদ্দিন নামে বাসের এক যাত্রীকে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে মারা যান। বাসে থাকা অন্তত আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host