1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

ভাঙ্গুড়ায় শিশুকে আছড়ে মেরে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় রিফাত নামের এক বছর বয়সী শিশু সন্তানকে মাটিতে আছড়ে মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।বুধবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের রমানাথপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।সন্তানের মৃত্যুর কিছু সময় পর পাষান্ড বাবা আলাউদ্দিন বাড়ি থেকে পালিয়ে যায়।খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আলাউদ্দিনের সঙ্গে স্ত্রী রুমার কথা-কাটাকাটি চলছিল।আর পাশেই একটি চেয়ারে শিশু রিফাতকে বসিয়ে রাখা হয়েছিল। হঠাৎ চেয়ার থেকে মাটিতে পড়ে যায় শিশুটি।এসময় ক্ষিপ্ত হয়ে বাবা আলাউদ্দিন রিফাতকে তুলে মাটিতে আছাড় মারে।এ ঘটনায় শিশুটি মারাত্মক আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এঘটনার পরদিন স্ত্রী ও অসুস্থ শিশুকে নিয়ে কাজের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জে যান আলাউদ্দিন। সেখানে তারা স্বামী-স্ত্রী  একটি রাইচ মিলে শ্রমিকের কাজ নেন। সেখানে যাওয়ার পর রিফাত আরও অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তারপরও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী-সন্তানসহ রামনাথপুর গ্রামের বাড়িতে চলে আসেন আলাউদ্দিন। হঠাৎ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শিশু রিফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শিশুটির মা রুমা খাতুন অভিযোগ করেন, মাটিতে আছড়ে মারার কারণেই অসুস্থ হয়ে রিফাতের মৃত্যু হয়েছে। তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host